কিছু কিছু ক্ষেত্রে জয়-পরাজয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিমের অ্যাপ্রোচ, অধিনায়কের অ্যাপ্রোচ। আজ ম্যাচ শেষে প্রেজেন্টেশনের সময় ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলে গেলেন, 'মাঝে মাঝে হেরে যাওয়া ভাল, এটা আমাদের শিক্ষা দেয়!'
বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা একটা দলের বিপক্ষে সিরিজ হারের পর এতটা ক্যাজুয়াল মন্তব্য হার্দিকের থেকে এক্সপেক্ট করিনি! দলে প্রচুর তরুণ ক্রিকেটার আছে বলে এটা 'লার্নিং পিরিয়ড', এই বাহানা দেওয়া তো উচিতও নয়! কারণ তিনিই একসময় বলেছিলেন, প্রধান দল ছাড়াও ভারতের আরও দু'টো দল বানানো হলে সেখানেও ভারত জিতবে! হার্দিকের বোলিং চেঞ্জ, ব্যাটিং পারফরম্যান্স এবং লিডারশিপের কথা তো বাদই দিলাম!
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে অ্যাক্সেপ্ট করতে পারছি না! ভবিষ্যতে যদি পরিস্থিতি বদলায়, তাহলে তো ভালই! কিন্তু এই মুহূর্তে হার্দিকের হাতে অধিনায়কের দায়ভার তুলে দেওয়া হবে চরমতম বোকামি! হার্দিক একজন দুর্দান্ত অলরাউন্ডার, কিন্তু ভারতীয় অধিনায়ক হিসেবে বড়ই মাঝারি মানের! সরি টু সে! 😊
ওয়েস্ট ইন্ডিজকে অভিনন্দন জানাই সিরিজ জেতার জন্য 🏆

Comments
Post a Comment